মৃত্যু কি আপনার কাছে খুব দূরে মনে হয় ? একটু চিন্তা করে দেখুন , এই যে আমরা শ্বাস - প্রশ্বাস নেই , একদিন তা বন্ধ হয়ে যাবে। চোখ বন্ধ করলে চারিদিক অন্ধকার হয়ে যায়। এমন একদিন আসবে যেদিন আমার - আপনার চোখ আর খুলবে না ( পরকালের আগ পর্যন্ত ) । আপনি কি ভাবেন মৃত্যু খুব দূরে ?! যদি আপনি জানতেন যে অমুকদিন আমার মৃত্যু হবে , তাহলে আপনি কি করতেন ? অতএব হে লোকসকল , প্রস্তুতি গ্রহণ কর সেইদিন আসার আগে যেইদিন তোমাদের অন্তিমকাল এসে যায়। আমরা জানিনা কখন আমাদের মৃত্যু হবে ! একজন মুমিন সবসময় মৃত্যুকে স্মরণ করে। " প্রত্যেক ব্যক্তিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে " । ( আল কুরআন ) অতএব , এত ধন - সম্পত্তি , এত অহংকার করে কি লাভ ? কীসের এত টাকার গরম , কীসের এত অহংকার আপনার ? যেদিন মানুষ আপনাকে ' মরা লাশ ' বলবে ; সেদিন আপনার এই টাকার গরম , এত অহংকারের কোনো মূল্য থাকবে কী ? ভাই আমার , মন দিয়ে শুনুন , আপনি যে টাকার গরম দেখিয়ে মানুষকে তুচ্ছজ্ঞান করতেন , সেই ...
পোস্টগুলি
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
তাই কি? তোমার কথা , কাজকর্ম ও চাল - চলনে সমাজের মানুষ বুঝবে , তুমি কোন ধরনের মানুষ । তোমার আলমারি কি বাহারি ডিজাইনের কাপড়ে ভর্তি ? তুমি কি ঘন GEL দিয়ে আধুনিক ফ্যাশনে চুল কেটে ঘুরে বেড়াচ্ছ ? তুমি কি কথা বলার সময় কর্কশ ভাষা , বিশ্রি শব্দ ব্যবহার কর ? তোমার কান কি সবসময় মোবাইল ফোনের সাথে লাগানো থাকে ? তুমি কি ফুটবল স্টার , পপস্টার , সিনেমা স্টার বা অনুরুপ স্টারের স্টাইলে নিজেকে গড়ে তুলতে চাও ? একবার চিন্তা করে দেখ তো , সত্যিকার অর্থে এরা কি তোমার মডেল হওয়ার যোগ্য ? একবার নিজের দিকে খেয়াল করে দেখ । একজন মুসলমান হিসেবে তোমার চাল - চলন , পোশাক , ভাষা , হাবভাব , মূল্যবোধ কি মুসলমানের মতো , না ওইসব স্টারদের মতো ? তাদের মতো যদি জীবন - যাপন করো , তাহলে তোমার পরকাল হবে কিন্তু ; তাদেরই সাথে ! রাসূল ( সাঃ ) বলেছেন , “ দুনিয়াতে যে যাকে অনুসরণ করে , আখিরাতে সে তারই সাথে থাকবে । “ তুমি কি পরকালে এসব স্টারদের সাথে থাকতে চাও ? কখনোও নয় । কাজেই দুনিয়াতে তাদের অনুসরণ করো , ...