মৃত্যু কি আপনার কাছে খুব দূরে মনে হয় ?

 একটু চিন্তা করে দেখুন, এই যে আমরা শ্বাস-প্রশ্বাস নেই, একদিন তা বন্ধ হয়ে যাবে। চোখ বন্ধ করলে চারিদিক অন্ধকার হয়ে যায়। এমন একদিন আসবে যেদিন আমার-আপনার চোখ আর খুলবে না (পরকালের আগ পর্যন্ত) আপনি কি ভাবেন মৃত্যু খুব দূরে ?!

যদি আপনি জানতেন যে অমুকদিন আমার মৃত্যু হবে, তাহলে আপনি কি করতেন ?

অতএব হে লোকসকল, প্রস্তুতি গ্রহণ কর সেইদিন আসার আগে যেইদিন তোমাদের অন্তিমকাল এসে যায়।

আমরা জানিনা কখন আমাদের মৃত্যু হবে !

একজন মুমিন সবসময় মৃত্যুকে স্মরণ করে।

" প্রত্যেক ব্যক্তিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে " (আল কুরআন)

অতএব, এত ধন-সম্পত্তি, এত অহংকার করে কি লাভ?

কীসের এত টাকার গরম, কীসের এত অহংকার আপনার ? যেদিন মানুষ আপনাকে ' মরা লাশ ' বলবে; সেদিন আপনার এই টাকার গরম, এত অহংকারের কোনো মূল্য থাকবে কী ?

ভাই আমার, মন দিয়ে শুনুন, আপনি যে টাকার গরম দেখিয়ে মানুষকে তুচ্ছজ্ঞান করতেন, সেই টাকা আপনি সাথে নিয়ে যেতে পারবেন কী ?

এই টাকা আপনার কোনো কাজে আসবে না। ক্ষতিগ্রস্ত তো সকল মানুষ দুনিয়া যাদেরকে ভুলিয়ে রেখেছে। অথচ যে দুনিয়াকে তার সৃষ্টিকর্তা মরা ছাগলের চেয়েও তুচ্ছজ্ঞান করেন।

অতএব, জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগান সেইদিন আসার পূর্বে, যেদিন আর কোনো কিছুই করার থাকবে না। কিয়ামতের কঠিন ময়দানে যখন আপনাকে হিসাব দেওয়া ছাড়া এক চুল নড়ার অনুমতি দেওয়া হবে না। সেদিন আপনার অবস্থা কেমন হবে ?

আল্লাহ তা'য়ালা আপনার ধন-দৌলত, বাড়ি-গাড়ি দেখবেন না, তিনি দেখবেন তাকে কে কতটুকু ভয় করে, কে তাকে খুশি করার জন্য নিজের প্রতিটি সময়কে ব্যয় করেছে তার দেওয়া নিয়ম-নীতি অনুযায়ী।

অতএব আসুন মরা ছাগলের চেয়েও তুচ্ছ দুনিয়ার পিছনে সময় নষ্ট না করে প্রস্তুতি গ্রহণ করি সেইদিন আসার আগে যেদিন আর সুযোগ দেওয়া হবে না।

আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করার তাওফিক দিন। আমিন।


মন্তব্যসমূহ